1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কারচুপির মাধ্যমে ধানের শীষকে হারানো হয়েছে: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

‘উপকূলীয় জনপদ, হতে হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।

সভায় ড. মনিরুজ্জামান অভিযোগ করেন, নির্বাচনে ধানের শীষ পরাজিত হয়নি; বরং কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে। তিনি বলেন, “রাত ৮টা পর্যন্ত আমরা জানতাম যে আমরা জয়ী হয়েছি। কিন্তু পরে বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন ও ভোট কারচুপির মাধ্যমে ফল পরিবর্তন করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রভাবশালী মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদের প্রভাবেই তাঁকে পরাজিত করা হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।
জবাবে ড. মনিরুজ্জামান বলেন, আগামী পাঁচ বছর অনেক বিষয়ে পিছিয়ে থাকার আশঙ্কা থাকলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করা হবে।

তিনি বলেন, খুব শিগগিরই শ্যামনগরে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পর্যটন কেন্দ্রের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া তিনি আতরজান কলেজকে সরকারি করার উদ্যোগ নেওয়া, শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রচেষ্টা চালানো এবং শ্যামনগর পৌর এলাকায় জমির ওপর আরোপিত উচ্চ কর মওকুফ বা কমানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আশেক ইলাহি মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সোলাইমান কবীর, সহসভাপতি আবু সাঈদ, বিএনপি নেতা লিয়াকত আলী বাবুসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।