1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বাগেরহাটে আইনজীবী হত্যার দুইদিনের মাথায় ৪ জনকে আটক এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা সোমবার দুপুরে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি আশাশুনির নওয়াপাড়ায় ভেড়ীবাঁধে ভয়াবহ ধ্বস।। প্লাবনের শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ, সরকারি স্লিপ ছাড়াই লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত : সুমন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি মুহাদ্দিস আব্দুল খালেকের উপস্থিতিতে উদ্বোধন হলো ফাতেমা দারুস সালাম কবরস্থান ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত

লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত : সুমন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

লাবসা প্রতিনিধি:

২৫ জুলাই (রবিবার) সাতক্ষীরা সদর উপজেলা ১৩নং লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৭নং ওয়ার্ড কৈখালী মাদ্রাসা মাঠে মাগরিব নামাজ বাদে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আমিরুল ইসলামের সভাপতিত্বে নায়েবে আমির মাওলানা ইউসুফ আল আজাদীর কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা-০২ আসনের মাননীয় সাংসদ মুহাদ্দিস আবদুল খালেক। তিনি তার বক্তব্যে নির্বাচন পুর্বে ওয়াদা পালনের প্রতিশ্রুতি দেন ও সম্প্রতি কৈখালী সুমন হত্যার আসামি শনাক্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির আশ্বাস দেন এবং লাবসা ইউনিয়নে একটি খেলার মাঠ ও জলাবদ্ধতা নিরসনের বিষয় আমলে নিয়ে কাজ করার ও আস্বস্ত করেন।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন এমপি মহোদয়কে উদ্দেশ্য করে তার বক্তব্য বলেন, আমার একান্ত প্রিয় ভাই তুল্য ড্রাইভার সুমনকে যারা হত্য করেছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিয়ে তার পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তার ব্যাপারে জোর দাবি জানান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা শহীদ হাসান,মাওলানা শহিদুল ইসলাম,বায়তুলমাল সম্পাদক কামরুজ্জামান, লাবসার প্রবীন আলেম মাওলানা আলি হোসেন।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এস এম মামুন হোসেন, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইউনিয়ন যুব বিভাগ ও ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যন্য নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।