1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বাগেরহাটে আইনজীবী হত্যার দুইদিনের মাথায় ৪ জনকে আটক এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা সোমবার দুপুরে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি আশাশুনির নওয়াপাড়ায় ভেড়ীবাঁধে ভয়াবহ ধ্বস।। প্লাবনের শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ, সরকারি স্লিপ ছাড়াই লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত : সুমন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি মুহাদ্দিস আব্দুল খালেকের উপস্থিতিতে উদ্বোধন হলো ফাতেমা দারুস সালাম কবরস্থান ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত

এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক মো. সুমন হোসেন (৩০) হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
গত ২০ জুলাই নিজ এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন সুমন। পরে তার মরদেহ একটি মাছের ঘেরে ফেলে রেখে যায় হত্যাকারীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত সুমনের পরিবারে রয়েছে দুই বছর বয়সী এক পুত্রসন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রী। পরিবারের স্বজনদের দাবি, শিশু সন্তানটি এখনও বুঝে উঠতে পারেনি কেন তার বাবা আর ফিরে আসছেন না। পরিবারের সদস্যরা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে মাওলানা মনোয়ার হোসেন মোমিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে নিহত সুমনের স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, সুমন শুধু তার গাড়িচালক ছিলেন না, বরং দীর্ঘদিনের বিশ্বস্ত সহযাত্রী ছিলেন। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর কাছে তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।
একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, এই শিশুটি বড় হয়ে যেন অন্তত বলতে পারে—তার বাবার হত্যার বিচার হয়েছে এবং সমাজ ও রাষ্ট্র তাদের দায়িত্ব পালন করেছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযান চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের সনাক্ত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।