1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন।। সভাপতি-মনিরুজ্জামান,সাধাঃ সম্পাদক-গাউসুল আজম শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে যুবকদের উদ্যোগে এক ফুটবল খেলা ও নৈশ ভোজ আয়োজন করা হয় আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু

আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন।। সভাপতি-মনিরুজ্জামান,সাধাঃ সম্পাদক-গাউসুল আজম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আশাশুনি উপজেলা শাখার ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আশাশুনি বাজারের নাসির টি স্টল সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটিতে চাম্পাফুল-কালিবাড়ি সুপ্তি লাইব্রেরির স্বত্বাধিকারী মো.মনিরুজ্জামান সভাপতি, বুধহাটা ছাত্তার বুক ডিপোর স্বত্বাধিকারী মাওলানা মো. শওকত হোসেন সহ-সভাপতি,আশাশুনি বই ঘরের স্বত্বাধিকারী মো.গাউসুল আজম সাধারণ সম্পাদক এবং হাড়িভাঙ্গা চন্দনা লাইব্রেরির স্বত্বাধিকারী সঞ্জয় দেবনাথ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা সমিতির সাধারণ সম্পাদক আ.জ ম.নাছির উদ্দিন এবং নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো.মিলন আহমেদ। নির্বাচনে উপজেলার ২০ জন পুস্তক প্রকাশক ও বিক্রেতা ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোঃ গাউসুল আজম ১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.রুহুল আমিন মোড়ল পান ২ ভোট। সভায় বক্তারা বলেন,নবনির্বাচিত কমিটি উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য,পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত উপজেলা কমিটির সদস্য এবং জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।