1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২ আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার।।থানায় জিডি বাঁশদহায় মাসিক বৈঠকে মাদক-জুয়া প্রতিরোধ ও যুবকদের করণীয় নিয়ে আলোচনা ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫ পদ্মপুকুরে ‘জামায়াতের ১৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান’ নিয়ে প্রতিবাদ ইউনিয়ন জামায়াতের নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত খাজরায় ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ মুচলেকায় মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক ইউনুছ গাজী কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু

বাঁশদহায় মাসিক বৈঠকে মাদক-জুয়া প্রতিরোধ ও যুবকদের করণীয় নিয়ে আলোচনা

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বাঁশদহা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদক ও জুয়ার ভয়াবহতা, যুবসমাজকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং যুবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সেক্রেটারি ও প্রভাষক মো. আশরাফুল আলম বুলু, শ্রমিক ফেডারেশনের বর্তমান সেক্রেটারি ও ১নং বাঁশদহা ইউনিয়ন আমির এ.টি.এম. নাজমুল হুদা এবং নবনির্বাচিত ইউনিয়ন সভাপতি মো. সুহাগ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। বিশেষ করে যুবসমাজকে মাদক ও জুয়ার কবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

এ সময় যুবকদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে ইউনিয়নের বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।