1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

পদ্মপুকুরে ‘জামায়াতের ১৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান’ নিয়ে প্রতিবাদ ইউনিয়ন জামায়াতের

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি, শ্যামনগর :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ১৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের দাবি করে প্রকাশিত সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে প্রতিবাদ জানিয়েছেন পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে জামায়াতের ১৩ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন—এমন একটি সংবাদ বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টে বলা হয়, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ ও অ্যাডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে ওই ১৩ জন ড. মো. মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণের মাধ্যমে বিএনপিতে যোগদান করেন।

তবে এ দাবির প্রতিবাদ জানিয়ে পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ফুলের মালা দিয়ে যাদের বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে প্রচার করা হয়েছে, তাদের কেউই কখনো জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি তারা জামায়াতের সহযোগী সদস্যও ছিলেন না।

ভিডিও বার্তায় সিরাজুল ইসলাম বলেন, ওই ব্যক্তিদের মধ্যে আব্দুর রাজ্জাক বিগত সময়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বিভিন্ন মিটিং-মিছিলে তাকে অংশ নিতে দেখা গেছে। আতিয়ার রহমানও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন বলে তিনি দাবি করেন।

এ ছাড়া সাহেব আলী, কামাল হোসেন মিন্টুসহ অন্যদের কেউ জামায়াতের কর্মী ছিলেন না দাবি করে সিরাজুল ইসলাম বলেন, তাদের জামায়াতের সহযোগী সদস্য হওয়ারও কোনো প্রশ্ন নেই।

তিনি আরও বলেন, জামায়াতের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে ১৩ জনের বিএনপিতে যোগদানের যে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এ ধরনের প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।