1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২ আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার।।থানায় জিডি বাঁশদহায় মাসিক বৈঠকে মাদক-জুয়া প্রতিরোধ ও যুবকদের করণীয় নিয়ে আলোচনা ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫ পদ্মপুকুরে ‘জামায়াতের ১৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান’ নিয়ে প্রতিবাদ ইউনিয়ন জামায়াতের নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত খাজরায় ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ মুচলেকায় মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক ইউনুছ গাজী কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু

আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার।।থানায় জিডি

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

আশাশুনি প্রতিনিধি।


আশাশুনির শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামে খাস সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগে আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কামালকাটি গ্রামের রুহুল আমিন সানার ছেলে মোঃ আলামিন সানা।

জিডি সূত্রে জানা গেছে,আলামিন সানা একই গ্রামের শ্যামল মণ্ডলের বাড়ির পশ্চিম পাশে ওয়াপদার ভিতরে খাস সম্পত্তিতে প্রায় ১৮-২০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি একই গ্রামের আলহাজ্ব লুৎফর রহমান গাজীর চার ছেলে সিরাজুল,শাহাজান, রফিকুল ও সাইদুল গাজী তাকে ওই স্থান থেকে উচ্ছেদের জন্য চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে আলামিন সানা বলেন,গত ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে খাস সম্পত্তি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দেন। প্রতিবাদ করলে তাকে মারধর,খুন-জখম,মিথ্যা মামলায় হয়রানি এবং ভোগদখলীয় সম্পত্তি দখলের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন অবগত রয়েছেন। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮ আগস্ট আশাশুনি থানায় জিডি করেন আলামিন সানা। জিডি নম্বর-৩৭১, ট্র্যাকিং নম্বর-YW9KJO। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।