1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কালিঞ্চিতে সীরাত মাহফিল রাসুলের আদর্শে জীবন গড়ার আহ্বান

  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুস সালাম, শ্যামনগরঃ
৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় কালিঞ্চি নুরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসা ময়দানে মরহুম নূরুল হক গাজীসহ সকল মৃত্যুবরণকারীর রুহের মাগফিরাত কামনায় সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার আমাদের দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে। জামায়াতে ইসলামীকে খোলা ময়দানে কথা বলার কিংবা মঞ্চে বসার সুযোগ দেয়নি। আল্লাহর ইচ্ছায় আজ আমরা আবারও এমন একটি মাহফিলে একত্রিত হতে পেরেছি, যেখানে স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের রাজনৈতিক স্বাধীনতারও প্রতীক।”

প্রধান বক্তা মাওলানা আব্দুল মজিদ সাহেব রাসুলুল্লাহ (সঃ)-এর জীবন ও আদর্শ অনুসরণের প্রতি গুরুত্বারোপ করে বলেন, “রাসুলের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। তাঁর উদারতা, সততা ও মানবিকতার শিক্ষা আমাদের প্রতিদিনের কাজে প্রতিফলিত হতে হবে।”

মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শহিদুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ওয়ায়েজগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।