1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্যামনগরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ছাত্র নেতৃবৃন্দ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

শ্যামনগর থেকে রিফাত বিন আজহার,

 

৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা হরিতলা মন্দির, নকিপুর ব্রাহ্মণপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, লক্ষ্মীপুর জমিদারবাড়ি রাজবংশী সর্বজনীন দুর্গাপূজা মন্দির, শিবুপদ চক্রবর্তী ফারদীয় পূজা মন্দির, পশ্চিম আটুলিয়া সর্বজনীন শ্রী শ্রী বসন্তী দুর্গা মন্দির এবং দক্ষিণ-পশ্চিম আটুলিয়া আদু মণ্ডল ভবন সর্বজনীন দুর্গা মন্দিরসহ কয়েকটি মন্দিরে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন শ্যামনগর উপজেলার ছাত্র নেতা মাসুম বিল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, আশিকুজ্জামান আশিক, বিল্লাল হোসাইন, শরিফুল ইসলাম, মাসুদ, রিফাত বিন আজাহার এবং ফরিদসহ আরও অনেকে। অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার পক্ষে প্রতিনিধিত্ব করেন শ্যামনগর পৌরসভার সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম এবং মোঃ জাহিদ হাসান। তাদের সঙ্গে ছিলেন সাংবাদিক আশিকুর রহমানসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ মন্দির পরিদর্শনকালে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন, মন্দির কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি জাতীয় ঐক্যের প্রতীক। এ ধরনের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা বহন করে।

 

নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন হরিতলা মন্দিরের নান্টু পাল, নকিপুর ব্রাহ্মণপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সম্পাদক মনোরঞ্জন শীল, সহকারী অধ্যাপক ও হরিতলা মন্দিরের কমিটির সদস্য বিশ্বজিৎ কুমার মন্ডল এবং শিবুপদ চক্রবর্তী ফারদীয় পূজা মন্দিরের সভাপতি বাবু কৃষ্ণেন্দু মুখার্জি সহ আরও অনেকে।

নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের উৎসবগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।