1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদীর উপহৃত সোনার মুকুট চুরি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আব্দুস সালাম, শ্যামনগরঃ

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে প্রতিমার মাথার সোনার মুকুট চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরটি পরিদর্শন করে সোনার মুকুটটি উপহার হিসেবে দেন।

মন্দিরের সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত যুবককে প্রতিমার মাথা থেকে মুকুটটি খুলে নিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মন্দির সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পূজা-অর্চনা চলছিল। পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেবায়েত রেখা সরকারের কাছে মন্দিরের চাবি হস্তান্তর করে বাড়ি চলে যান। এরপর রেখা সরকার মন্দিরের পাশের টিউবওয়েলে বাসনপত্র ধোয়ার জন্য অল্প সময়ের জন্য মন্দির ফাঁকা রাখেন। এই সুযোগে অজ্ঞাত ব্যক্তি প্রতিমার মাথা থেকে সোনার মুকুটটি নিয়ে পালিয়ে যায়।

চুরির ঘটনার খবর পাওয়ার পর সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম মন্দিরে এসে সরেজমিনে পরিদর্শন করেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, “মন্দিরের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।