1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল । সাতক্ষীরার ইন্দ্রীরা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রীর শীলতাহানীর অভিযোগ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ‘মাদক বিক্রয়ে প্রতিবাদের জের’ ‘যুবদল নেতার বাড়িতে ডেকে পিতা-পুত্রের উপর মধ্যযুগীয় নির্যাতন সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ তালা হাসপাতালে মালামাল বিক্রি নিয়ে ধোঁয়াশা, তদন্তের দাবি সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের বিশিষ্ট সমাজসেবক দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমানের মাতা মোছা. আনজুয়ারা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টার দিকে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১১ অক্টোবর) এশার নামাজ শেষে শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজা নামাজের পূর্বে মরহুমার স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ এবং হাফেজ রফিকুল ইসলাম।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. মহিদার রহমান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সেক্রেটারি মীর আবু বক্কর, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল হুদাসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।