1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

নওয়াবেকীতে প্রগতি শিল্পগোষ্ঠীর মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মোজাফফর হোসাইন, শ্যামনগর:

শ্যামনগর উপজেলার নওয়াবেকীতে প্রগতি শিল্পীগোষ্ঠীর বর্তমান ও সাবেক সদস্যদের মিলনমেলা ও নৈশভোজের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার, ১২ অক্টোবর, মাগরিব বাদ, প্রগতি শিল্পীগোষ্ঠীর অফিসে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রগতি শিল্পীগোষ্ঠীর পরিচালক সবুজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর মাওলানা আব্দুল হামিদ, আমির জামায়াত ১০ নং আটুলিয়া ইউনিয়ন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ বলেন, “এই শিল্পীগোষ্ঠী একতাবদ্ধ হয়ে একসময় জাতীয় পর্যায়ে নিজেদের জায়গা করে নিয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর আমরা আবার একত্র হয়েছি, যা আমাদের মধ্যে শতশত স্মৃতির পুনরাবৃত্তি ঘটিয়েছে। ইসলামের দাওয়াতের মাধ্যমে আবারও প্রগতি শিল্পীগোষ্ঠীকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্যামনগর পূর্ব শাখা; ফেরদৌস হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্যামনগর পূর্ব শাখা; ইশারুল ইসলাম, সাবেক পরিচালক টাইফুন শিল্পীগোষ্ঠী খুলনা; হাফেজ রেজাউল করিম, সভাপতি আটুলিয়া ইমাম কল্যাণ সমিতি; এবং মাওলানা হাফেজ আব্দুর রহমান, মুহতামিম মাওলানা মুনসুর রহমান হাফিজিয়া মাদ্রাসা। প্রগতি শিল্পীগোষ্ঠীর সাবেক দায়িত্বশীল ও সিনিয়র সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বক্তব্য রাখেন, যেখানে শিল্পীগোষ্ঠীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামী দাওয়াতের মাধ্যমে জাতীয় পর্যায়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।