1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন কলারোয়ায় দাখিল মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ডিজি দপ্তরে আবেদন সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল । সাতক্ষীরার ইন্দ্রীরা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রীর শীলতাহানীর অভিযোগ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ‘মাদক বিক্রয়ে প্রতিবাদের জের’ ‘যুবদল নেতার বাড়িতে ডেকে পিতা-পুত্রের উপর মধ্যযুগীয় নির্যাতন

আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে জুম মিটিং এর মাধ্যমে প্রচারিত অবহিতকরণ প্রেস কনফারেন্স ডিজিটাল স্ক্রীনে প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য,প্রক্রিয়া,সুবিধা বঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা,স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রেস কনফারেন্সে উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফছার মুর্তজা, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সবশেষে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের মাঝে ট্যাপ বিতরণ করা হয়।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।