1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন কলারোয়ায় দাখিল মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ডিজি দপ্তরে আবেদন সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল । সাতক্ষীরার ইন্দ্রীরা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রীর শীলতাহানীর অভিযোগ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ‘মাদক বিক্রয়ে প্রতিবাদের জের’ ‘যুবদল নেতার বাড়িতে ডেকে পিতা-পুত্রের উপর মধ্যযুগীয় নির্যাতন

ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কালিগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের দক্ষতা বৃদ্ধি ও নির্বাচনী দায়িত্ব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর মোবারক নগরে ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহ-সেক্রেটারি মাওলানা আঃ মোমেন ।

কর্মশালায় ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী আচরণবিধি অনুসরণ, ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং নির্বাচনের দিন আইনসম্মতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা পালন এবং কোনো অনিয়ম পরিলক্ষিত হলে প্রচলিত আইন ও নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা পোলিং এজেন্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, নিরপেক্ষ আচরণ বজায় রাখা এবং নির্বাচনসংক্রান্ত বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।