1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা ও সুধী সমাবেশ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড রুকন বৈঠক অনুষ্ঠিত অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে যুবলীগের ব্যানারে রাতে মশাল মিছিল সাতক্ষীরা সদরের ধুলিহরের চাঁদপুর মালির মোড়ে মারধরের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি সৌরভের

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড রুকন বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রইছপুরস্থ ৭নং ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর জামায়াতের আমির এবং আগামী পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব জাহিদুল ইসলাম বকুল।

৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহিদুল ইসলাম বকুল বলেন, সমাজ থেকে অন্যায় ও জুলুম দূর করে কোরআনের আলোকে একটি সুষম ও আদর্শ সমাজ গঠনে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে তিনি আগামী দিনে জনকল্যাণমূলক কাজে ওয়ার্ডবাসীকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। সভায় ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় জামায়াতের  নেতৃবৃন্দ ও রুকনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।