1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে বাবাকে ফিরে পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ শ্যামনগর খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান, বোট নিয়ে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা ও সুধী সমাবেশ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড রুকন বৈঠক অনুষ্ঠিত অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্যামনগর খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান, বোট নিয়ে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নোওয়াবেকী ও কুপোট এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে
শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা পিয়ার উদ্দিন সহ পুলিশ সদস্য স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় নদীর মধ্যে একটি বোট দেখা গেলেও অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালিয়ে যায়। ফলে সেটিকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে নদীর পাড়ের বালুর আড়তে অভিযান চালানো হয়। সেখানে মুছার বালুর গাদায় থাকার একটি পাকা দুইতলা বিল্ডিং আছে ম্যানেজার আনিস বলে একজন ছিল কথা বলছে নিচ থেকে দেখা যাচ্ছে ওনাকে অনেকবার ডাকাডাকির পরেও দরজা খুলিনি
অন্য বালুর গাদায় কাউকে পাওয়া যায়নি।
অভিযানের কথা জানতে পেরে সবাই বালুর গাদা থেকে পালিয়েছে। পরে অভিযান শেষ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক জানান, খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।