1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে বাবাকে ফিরে পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ শ্যামনগর খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান, বোট নিয়ে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা ও সুধী সমাবেশ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড রুকন বৈঠক অনুষ্ঠিত অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-৩

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।

আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি থানার মামলা নং-২৩ (তারিখ ২৩ জুন ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার আসামি বাটরা গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে ওসমান গনি সরদার (৩৭)। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে কচুয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনি (পরোয়ানা জারি-৪৪৯/২৫) এবং জেলেখালী গ্রামের মো. আসাদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (সিআর-৯৯/২৩)।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।