বাঁশদহা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামার বায়সা বাইতুল আমান জামে মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন জামায়াতের আমির এ.টি.এম. নাজমুল হুদা, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ডা. ওসমান গনি, ইউনিয়ন মজলিসের সদস্য মাওলানা বি.এম. নুরুজ্জামান ও মাস্টার মোঃ হান্নান।
সভায় আরও বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল গনি ও মোঃ শাহজাদ্দি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল গফ্ফার।
মাওলানা মোঃ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বাসিন্দারাও এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নির্বাচনী প্রত্যাশার কথা তুলে ধরে মতামত দেন।
বক্তারা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় বাসিন্দারাও নিজ এলাকার প্রার্থীদের বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।