1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
অসুস্থ জামায়াত নেতা ফয়সাল আহমেদকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ? গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ, দর্শক-অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের জনসভা নূরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল

কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ?

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের সন্নিকটে মৎসর সেটের পাশে গোয়ালঘেসিয়া নদীর উপর ব্রিজের দু,পাড়ের বালু মহল ও অবৈধ বালু ব্যবসার রাজনৈতিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে ব্যাপক উত্তেজনা ও বিএনপি, জামায়াতের আধিপত্যের লড়াইয়ের দ্বন্দ্ব। বালু ব্যবসা রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আধিপত্যের লড়াইয়ের নামে চলছে গুপ্ত চাঁদাবাজি দখল বাজি। স্থানীয় ব্যবসায়ীরা রাজনৈতিক ভাবে এখন মুখোমুখি অবস্থানে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী শ্রমিক লীগের সিরাজুল ইসলামের বালু ব্যবসা থেকে হটাতে বিএনপি, জামায়াতের কতিপয় নেতা কর্মীর বিরুদ্ধে দখল আধিপত্য ও চাঁদাবাজির লড়াইয়ের অনেকদিন ধরে অভিযোগ তুলেছে নিজ দলের নেতাকর্মীরা।গলঘেসিয়া নদীর পাড়ের বালুর মহল থেকে নৌকা আটকিয়ে মোটা অংকের টাকা চাওয়াকে কেন্দ্র করে দু,পক্ষের মধ্যে চলছে চরম কোন্দল, বিভিন্ন প্রচার মাধ্যমে চলছে অপপ্রচারের প্রতিযোগিতা। বাঁশতলা ব্রিজের দু,পাশের বালু ব্যবসা দখল নিয়ে কতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন রাজনৈতিক মহল।

বালুর নৌকা আটকিয়ে চাঁদাবাজি, টাকা দাবির ঘটনা নিয়ে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের প্রতিবাদ ও বাক বিতান্ডায় বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সামনে চলে আসে। অবৈধ বালু ব্যবসা বা বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জেলা, উপজেলা প্রশাসন তদারকি দেখাশোনা করবে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে কোন হস্তক্ষেপের সুযোগ নাই বলে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরএ প্রতিনিধিকে জানান। তবে বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্তের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে এ প্রতিনিধি কে জানান।

বুধবার দুপুরে সরেজমিনে গেলে স্থানীয় গণি, ইসলাম, ইদ্রিস, আসাদুজ্জামান সহ একাধিক ব্যক্তি জানান নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ নামধারী চাম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আব্দুল গফুরের পুত্র সিরাজুল ইসলাম বাঁশতলা ব্রিজ, মৎসর সেটের উত্তর পাশে ওয়াবদা ভেড়ী বাধের পাশে দীর্ঘ ১৫/২০ বছর ধরে শ্যামনগর, নওয়াবেকি, ঘোলা ত্রিমোহনী, কালিকাপুর নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু কিনে নৌকা, ট্রলার, কার্গোতে এনে ব্যবসা করে আসছে। বর্তমানে বালু সংকটের কারণে সাতক্ষীরা জেলা জুড়ে উন্নয়ন কাজ থমকে গেছে। যে কারণে বেশি দাম দিয়ে হলেও সিরাজ সহ বিভিন্ন বালু ব্যবসায়ীদের কাছনিকট থেকে বালু কিনে বিভিন্ন ব্যবসায়ী, বাড়ি মালিক, ঠিকাদাররা কাজ চালিয়ে আসছিল। বিগত ২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বালু ব্যবসায়ী সিরাজকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে হটিয়ে বিএনপি, জামায়াতের রাজনৈতিক ছত্রছায়া ও নিয়ন্ত্রণে নেওয়ার পায়তারায় লিপ্ত থাকে। তার ধারাবাহিকতায় জামায়াত কর্মী ফতেপুর গ্রামের হাফিজুর রহমান, বিএনপি কর্মী বিষ্ণুপুর গ্রামের আবু সাঈদ, দক্ষিণ শ্রীপুর ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা বাঁশতলা ব্রিজের দক্ষিণ পাশে নদীর পাড়ে আরো ৪ টি বালু বিক্রির জন্য স্তুপ মহল গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসলেও কোথাও বালু মিলছে না। তারাও একই ভাবে বালু নিয়ে এসে ব্যবসা চালিয়ে গেলেও সিরাজকে হটাতে তার নৌকা, ট্রলার ,কার্গোতে বালু আনতে গেলে টাকা দেওয়া লাগবে অন্যথায় ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে বলে ভুক্তভোগীরা জানান। এমন পরিস্থিতিতে গত মাসখানেক আগে বালুভর্তি কার্গো আটকে টাকা চাওয়ার বিষয়টি জানতে পেরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যেয়ে প্রতিবাদ ও এবিষয়ে টাকা আদায় করার তারা কে জানতে চান। প্রতিউত্তরে অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ বালু ব্যবসার বিষয়টি জানায়। কেনা বালু বিক্রি করা যদি অবৈধ বা অপরাধ হয় তাহলে তাদেরটাও অবৈধ এবং শ্যামনগর, কালীগঞ্জে যারা বালু আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করছে তাদের বিষয়টি জেলা, উপজেলা প্রশাসন দেখবে, কিন্তু তারা নাক গলানোর কে। এ বিষয়টি নিয়েই মূলত বালু ব্যবসায়ী সিরাজকে রাজনৈতিক ভাবে হটানো এবং নিজেদের নিয়ন্ত্রণ এবং আধিপত্য নেওয়া নিয়ে দু,পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফার নিকট জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে এ প্রতিনিধিকে বলেন রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে তবে বালির ব্যবসা নিয়ে টাকা চাওয়ার মতন কোন ঘটনা, দ্বন্দ্ব সৃষ্টি হয়নি। বর্তমান বালি নাই, ব্যবসা ও নাই একটি কুচক্রী মহল সিরাজের বিরুদ্ধে বিভেদ তৈরির জন্য মোটা অংকের টাকা দিয়ে তার বিরুদ্ধে পত্রিকায় কুৎসা রটিয়ে আমাদের দলের ঘাড়ে দায় চাপানোর পায়তারা করছেন। এখানে কোন বালি উত্তোলন করা হয় না শুধুমাত্র কিনে এনে ব্যবসা করা হয় তবে বর্তমান ব্যবসা বন্ধ বালি না থাকার কারণে। সিরাজকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারে জামায়াত কর্মী হাফিজুর রহমান জানান আমার পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আমি বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বালির ব্যবসা জড়িত থাকলেও বিষয়টি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বলে জানান। অপর ব্যবসায়ী আমিরুল ইসলাম এবং আবু সাঈদ বালু ব্যবসার সঙ্গে জড়িত না বলে এড়িয়ে যান। এই সমস্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।