1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে তরুণ নেতা জিএম গোলাম মাহমুদ রাজুকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ কালিঞ্চীবাসীর যাতায়াতের একমাত্র সড়কে চরম ভোগান্তি,পাকাকরণের দাবি শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভা অসুস্থ জামায়াত নেতা ফয়সাল আহমেদকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ? গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ, দর্শক-অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভা

  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকস বাংলাদেশের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জি, এম, লুংফর রহমান।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট শাহজাহান আলী, অর্থ সম্পাদক সার্জেন্ট আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জেন্ট জালাল উদ্দীন ও কর্পোরাল গোলাম সারোয়ার। আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুর রউফ তার পারিবারিক জীবনের সফলতা ব্যক্ত করে বলেন, অসকস শ্যামনগর উপজেলা শাখা কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের ভালোবাসা, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। ​সকলের অভিজ্ঞতা দিয়ে শ্যামনগরের সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
বক্তারা আরো বলেন, সশস্ত্রবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্রবাহিনীর দায়িত্ব ও ত্যাগের কথা তুলে ধরেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অসকস (OSKAS) শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট জি,এম, লুৎফর রহমান (অবঃ) বলেন, যারা সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন, তারা সবাই জানেন যে, চাকরি শেষে অস্ত্র জমা দেওয়া হলেও কিন্তু অর্জিত ট্রেনিং, শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রশিক্ষণ সবার রয়েছে। ​সেই প্রশিক্ষণ, সেই শৃঙ্খলা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আজও  রক্তে মিশে আছে। তাই অবসর জীবনে এসে থেমে থাকলে চলবে না। আমাদের  প্রধান দায়িত্ব হলো অবসরপ্রাপ্ত সদস্যরা যেন যেকোনো পরিস্থিতিতে একে অপরের বিপদে-আপদে, সুখে-দুঃখে সবার আগে এগিয়ে আসতে হবে। এই ভ্রাতৃত্বের বন্ধন যেন কোনো অবস্থাতেই দুর্বল না হয়। একজন সদস্য বিপদে পড়লে পুরো সংগঠন যেন তার পাশে ঢাল হয়ে দাঁড়ায়—এটাই হোক আমাদের মূল শক্তি। তাছাড়া শ্যামনগর উপজেলার মতো উপকূলীয় ও সম্ভাবনাময় একটি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সামাজিক সংকটে আমাদের অর্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আলোচনা সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
​

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।