1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় শ্যামনগরে জামায়াতের পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

হুসাইন বিন আফতাব, শ্যামনগর প্রতিনিধি:

ঘূর্ণিঝড় “ডানা” আঘাত হানার সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী একটি পূর্বপ্রস্তুতি সভা করেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান। সভায় ঘূর্ণিঝড়কালীন পরিস্থিতি ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দলীয় সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান এবং দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও প্রভাষক ফজলুল হক। এছাড়া সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, ওলামা সেক্রেটারি অধ্যক্ষ ওহেদুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা মহসিন আলম, বায়তুল মাল সেক্রেটারি মোসলেম উদ্দীন এবং যুব ও মিডিয়া সেক্রেটারি সাইদি হাসানসহ উপজেলা ও পৌর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের মানবিক দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে হবে। ঝড়ো হাওয়া ও বন্যা মোকাবিলায় স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে আমাদের প্রস্তুত থাকতে হবে।” এসময় দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সভা শেষে নেতৃবৃন্দ ঘূর্ণিঝড় মোকাবিলায় দলীয় কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।