1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে ২৮ অক্টোবরের স্মরণে প্রদর্শনী আয়োজন

  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

২৮ অক্টোবর ২০০৬ সালের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পৌর শাখা আর্কাইভ বিষয়ভিত্তিক ছবি প্রদর্শনীর আয়োজন করে। রবিবার (২৭ অক্টোবর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামনগর বাস স্ট্যান্ডে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শ্যামনগর পৌর শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়ামের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা যুব বিভাগের সাঈদী হাসান বুলবুল, ছাত্রশিবির শ্যামনগর উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ, যুব বিভাগের সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ২৮ অক্টোবর ২০০৬ সালে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। ওই দিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সদস্যরা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর লগি-বৈঠা, লাঠি ও অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এই নৃশংস হামলায় প্রকাশ্যে হত্যা ও লাশের উপর উল্লাসের ঘটনাও ঘটে। হামলায় শতাধিক ব্যক্তি আহত হন এবং ছয়জন নিহত হন। যদিও ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা প্রত্যাহার করে। ঘটনার বিচার দাবি করলেও এখনো পর্যন্ত এর সুরাহা হয়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।