1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কৈখালীতে জামায়াতের অফিস উদ্বোধনে কর্মী সমাবেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াত ইসলামী কৈখালী ইউনিয়ন অফিসের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় পরানপুর বাজারের মাছের ছেট চত্বরে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আমিনুর রহমান, সাঈদী হাসান বুলবুল, এবং ডা. ইমাম হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি।

বক্তারা  বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিস্ট শাসনে কেউ ইসলামের প্রচার করতে সাহস পায়নি। আমাদের সন্তানদের গান-বাজনা ও থিয়েটারের মাধ্যমে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। ৮০০ বছর আগে এদেশ থেকে লক্ষ্মণ সেন পালিয়েছিল, আর বর্তমানে একই পথে হেঁটে চলেছে শেখ হাসিনার শাসন। তাদের অন্যায় ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় নেতারাও পালানোর পথে রয়েছে।”

বক্তব্যে নেতারা আরও বলেন, “এ দেশের স্বাধীনতা ও ইসলামী চেতনার রক্ষাকবচ হিসেবে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরই আপোষহীন ভূমিকা পালন করে আসছে।”

শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, যা সমাবেশে অনন্য মাত্রা যোগ করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।