1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াতের মতবিনিময়

  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্যামনগর উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের মতামত শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য মাওলানা আব্দুল জলিল, উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ গোলাম বারি, মাওলানা ওহীদুজ্জামান, উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফাসহ ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিরা।

সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে জামায়াত ইসলামী একটি মজলুম দল। আমাদের মধ্যে এমন একজনও নেই, যিনি জেলে যাননি। আমি নিজে ৮০টি মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ১৬ বছর ধরে বিচার প্রক্রিয়ার ধকল পোহাচ্ছি। এই মিথ্যা মামলাগুলোর জন্য জীবনটাই যেন বিষিয়ে উঠেছে।”

সভা শেষে গাজী নজরুল ইসলাম তার লেখা একটি বই উপজেলা নির্বাহী অফিসারকে উপহার দেন।

উপস্থিত সবাই মতবিনিময়ের মাধ্যমে একে অপরের মতামত বিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।