1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইসকন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

স ম জিয়াউর রহমান :

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

আজ ২৭ নভেম্বর বুধবার এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

তারা বলেন, চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত হয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় পতিত দল আওয়ামী লীগ ও ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

বিবৃতি বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা পালন করেনি। বিশেষ করে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন অন্যায্য চু্ক্তি সংশোধনে এগিয়ে আসেনি। উল্টো পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের মতলবে সংখ্যালঘুদের মধ্যকার কিছু ব্যক্তি ও সংগঠনকে দিয়ে পরিকল্পিতভাবে অস্থিরতা ও উত্তেজনা তৈরি করছে।

বিবৃতিতে নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়না জারি করার পরও তিনি বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় তাকে গ্রেফতার করা স্বাভাবিক আইনি পদক্ষেপ, যাকে সম্মান করতে হিন্দু সম্প্রদায়ও বাধ্য।

কিন্তু গতকাল ইসকন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা চিন্ময়কে ছাড়িয়ে নেয়ার নাম করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধের সূচনা করা হয়েছে।

এ অবস্থায় ফ্যাসিবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণাকে বিপ্লবী ছাত্র পরিষদ পূর্ণ সমর্থন জানায় বলে বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।