1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভুরুলিয়ায় বল্লভপুর যুব কমিটির ব্যাডমিন্টন প্রতিযোগিতা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর যুব কমিটির আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টায় কাছারীবাড়ী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে শতাধিক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত এ খেলা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অপু-নিপু জুটি চ্যাম্পিয়ন এবং শাহিন-তন্ময় জুটি রানার্সআপ হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নিপু। পুরো প্রতিযোগিতায় দর্শকদের মধ্যে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা।

 

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল ইসলাম (বকুল)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গগণ চন্দ্র মণ্ডল, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, প্রধান শিক্ষক আজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মাস্টার জাহিদ হোসেন ও বাবুল হোসেন। প্রতিযোগিতার স্পন্সর ছিলেন শ্যামনগরের প্রত্যয় কম্পিউটার অ্যান্ড সেরেস্তা এবং রাহিমা ডিজিটাল ফটোকপি অ্যান্ড স্টুডিও।

 

গগণ চন্দ্র মণ্ডলের দুই পুত্র অপু ও নিপু ফাইনাল ম্যাচে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের মন মাতান। বল্লভপুর যুব কমিটির এই আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।