1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগর জামায়াতের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জামায়াত কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় সভা শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন পৌর সহকারী সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি জান্তা বাহিনী আমেরিকান গোয়েন্দা সংস্থার সহায়তায় বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। লেখক, গবেষক, শিক্ষক, প্রকৌশলীদের হত্যার উদ্দেশ্য ছিল এদেশকে মেধাশূন্য করা।” তিনি আরও বলেন, “পাকিস্তানের সেই নৃশংসতার সাথে আওয়ামী লীগের আলেম হত্যার পরিকল্পনার কোনও পার্থক্য নেই। তাদের উদ্দেশ্য ছিল ইসলামকে এই দেশ থেকে উৎখাত করা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ইউনিট সদস্য হারুনার রশিদ বাচ্চু এবং পৌর সভাপতি হারুনার রশিদ সাচ্চু।

অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মেম্বার এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পৌর জামায়াতের ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা আফতাবুজ্জামানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।