1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের টিম গঠন

  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের নতুন আমীর ও টিম গঠন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই টিম ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ এবং উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়নের ২০২৫-২০২৬ কার্যকালের কমিটির শপথ পাঠ ও টিম গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবগঠিত কমিটির আমির মনোনীত হয়েছেন মাষ্টার গাজী নজরুল ইসলাম। নায়েবে আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাঃ আবির হাসান কাওছার ও মাওলানা আব্দুল মান্নান গাজী। সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা আবুল কাশেম। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন হাফেজ শাহীদুজ্জামান ও আব্দুল মুহিত। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন মাওলানা আশরাফুল আলম, মোঃ আবু জাফর, আব্দুস সাত্তার, মোঃ আমিনুর এবং মোঃ জুলকার নাইন।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের আহ্বান প্রচার ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।