1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কালিঞ্চী নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা শাহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন মাওলানা আলমগীর হায়দার।

প্রধান অতিথি জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার আমির মাস্টার গাজী নজরুল ইসলাম বলেন, “ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। দুর্নীতি ও অবক্ষয় মুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগোতে পারে না। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়েই দেশ উন্নতির দিকে ধাবিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবির হাসান কাওছার, মাওলানা আব্দুল মান্নান, আবুল কাশেম, আকবর আলী, মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, গাজী সোহারাব হোসেন, আব্দুল গফফার তরফদার, আবুল কাশেম (প্রধান শিক্ষক, টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়), আফতাবুজ্জামান বুলি (কুয়েত প্রবাসী) এবং বাবু সুকুমার গায়েন।

মাদ্রাসাটির এবার পাশের হার শতভাগ। নিরিবিলি ও মনোরম পরিবেশে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। সভাপতি আব্দুল গফফার তরফদারের নিবিড় তদারকি এবং শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা প্রতি বছর সাফল্যের স্বাক্ষর রাখছে।

প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা শাহিদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সমর্থনেই এই ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সবার সহযোগিতায় মাদ্রাসার মান ধরে রাখার চেষ্টা করব।”

এলাকাবাসী এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।