1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্যামনগরে জামায়াতের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলা জামায়াত ইসলামী ইউনিয়ন টিম ও কর্ম পরিষদের বার্ষিক পরিকল্পনা সভা শনিবার সকালে শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সভার কার্যক্রম শুরু হয়। সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদের দারসুল কুরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

 

অনুষ্ঠানটি উপস্থিতি নিশ্চিতকরণ, হামদ, দারস, বার্ষিক ওরিয়েন্টেশন, সামাজিক কাজ, জাতীয় নির্বাচনে ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠনের সম্প্রসারণ এবং মোহাসাবাসহ বিভিন্ন প্রোগ্রামে সাজানো হয়।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “বর্তমান সময়ের সাথে যদি নিজেদের মানিয়ে নিতে না পারেন, তাহলে তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ করা সম্ভব নয়। সুতরাং এজন্য দরকার যোগ্যতা, দক্ষতা, বিজ্ঞতা ও উত্তম কৌশল।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ওমর ফারুক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, মাস্টার রেজাউল ইসলাম, গাজী আব্দুল হামিদ, মহসীন আলম, শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা আব্দুর রহমান। সবশেষে মোহাসাবার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।