1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

ভূরুলিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আবু রায়হান, ভুরুলিয়া প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভূরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূরুলিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. রবিউল আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় ভূরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে চালিতাঘাটা বালিকা দাখিল মাদ্রাসা। বিচারকের দায়িত্ব পালন করেন দরগাহপুর এনডিএস ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক তৈবুর রহমান, নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কালাম এবং চালিতাঘাটা বালিকা মাদ্রাসার একাধিক শিক্ষক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পশ্চিম থানা শাখার সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান। এছাড়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন ও স্কুল শাখার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শিবিরের সেক্রেটারি মো. আবু রায়হান, অফিস সম্পাদক মো. তালহা যোবায়ের, সেক্রেটারিয়েট সদস্য মো. আরিফ আহমেদ শুভ, ফয়সাল, মো. ফেরদাউস, মো. রাসেল, মো. ফেরদাউস ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।