আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আশাশুনির জনতা ব্যাংক মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.আব্দুর রহিম ছোট।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম.হেদায়েতুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ ও রবিউল আউয়াল ছোট।
বক্তারা বলেন,যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু,ওমর ফারুক,সেকেন্দার আলী বাদশা,স.ম.আক্তারুজ্জামান আক্তার,শফিউল আলম সুজন,রাজু আহমেদ,ইয়াছিন আরাফাত ও যুবনেতা হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জনতা ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন করা হয়।##