1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ইউপি সদস্যের অভিজ্ঞতা নিয়ে আটুলিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ কামাল রমজাননগরে সুপেয় পানি সংকট নিরসন ও রাস্তা-ঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিতে চান আবির হাসান পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ কালিঞ্চীতে কমছে বাগদা চিংড়ি উৎপাদন ঘের বদলে ধান ও শাকসবজি চাষের দাবি স্থানীয়দের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে -হুইপ দুলু প্রতাপনগরে বৈদ্যুতিক শকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জভাবে দলীয়করণ শুরু করছে:এমপি ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ২নং ওয়ার্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইউপি সদস্যের অভিজ্ঞতা নিয়ে আটুলিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ কামাল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দ কামাল উদ্দিন। এর আগে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন এই প্রার্থী।

সৈয়দ কামাল উদ্দিন আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. আব্দুল গফফার। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১২০টি পরিবারের পুনর্বাসন, সার্বজনীন কবরস্থান প্রতিষ্ঠা, ১ নম্বর ওয়ার্ডে পিচঢালাই সড়ক এবং তিনটি ইটের সোলিং রাস্তা নির্মাণসহ বিভিন্ন কাজের কথা উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন করেছেন এবং প্রতিটি কাজ শেষে এলাকাবাসীর কাছে হিসাব পেশ করেছেন।

সৈয়দ কামাল উদ্দিন জানান, ইউপি সদস্য হিসেবে দায়িত্বের মেয়াদ শেষে অবশিষ্ট ২৬ হাজার টাকা স্থানীয় মানুষের পরামর্শে তিনটি মসজিদের উন্নয়নে দান করেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সৈয়দ কামাল। তাঁর পরিকল্পনায় রয়েছে লবণাক্ততা ও সুপেয় পানির সংকট নিরসন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাটের উন্নয়ন। জনগণের সমস্যা সরাসরি শুনতে তাঁদের কাছে পৌঁছানোর কথাও বলেন তিনি।

যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখা এবং কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন এই প্রার্থী। তাঁর প্রণীত ১০ দফা কর্মসূচিতে সড়ক, কালভার্ট ও সেতুর উন্নয়ন, পানি নিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও পরিষদের আয়-ব্যয়ের হিসাবেও স্বচ্ছতা রাখার অঙ্গীকার করেছেন তিনি।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পোল্ট্রি ব্যবসায়ী জামাল ফারুক (৪৫) বলেন, “সুনামখ্যাত একজন মেম্বার ছিলেন সৈয়দ কামাল। আগামীতে আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে চাই। এলাকার উন্নয়নে তিনি সব সময় নিবেদিতপ্রাণ একজন সৎ ও যোগ্য মানুষ।”

৯ নম্বর ওয়ার্ডের রাজমিস্ত্রি আব্দুল বারী (৫০) বলেন, “ইতিপূর্বে অনেককে দেখেছি। এবার সৈয়দ কামালকে চেয়ারম্যান হিসেবে চাই। আশা করি, বিপুল ভোটে পাস করবেন। চেয়ারম্যান হলে জনগণের কল্যাণ ও ইউনিয়নের উন্নয়ন হবে।”

অন্যদিকে, ২ নম্বর ওয়ার্ডের গৃহিণী রেহেনা বেগমের ভাষ্য, সৈয়দ কামাল একজন সৎ মানুষ। ইউনিয়নের কল্যাণে তাঁকে প্রয়োজন বলে মনে করেন তিনি।

উপকূলীয় আটুলিয়া ইউনিয়নে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, জলাবদ্ধতা, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। এসব সমস্যা সমাধানে সৈয়দ কামালের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সরকারি বরাদ্দ, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় এবং পরিষদের কার্যক্রমে জবাবদিহি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।