1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে জমি বিরোধের জেরে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন কলারোয়ায় দাখিল মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ডিজি দপ্তরে আবেদন সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল । সাতক্ষীরার ইন্দ্রীরা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রীর শীলতাহানীর অভিযোগ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মাওলানা আব্দুল গফফার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল গফফার বলেন,শ্রমজীবী মানুষের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের আরও আন্তরিকতা,নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে সাংগঠনিক দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।

বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়।
এ সময় ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা,দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।