সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং নাগরিক সমাজের সংগঠনগুলোকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পরিচালিত উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমিতে ভূমিজ ফাউন্ডেশনের উদ্যোগে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজল হাসনাত।
এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, নাগরিক অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নাগরিক সমাজের সংগঠনগুলোর ভূমিকা ও পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।