1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের জনসভা নূরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল তালায় মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু শ্যামনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পুলিশের অভিযান দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই

শ্যামনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পুলিশের অভিযান

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার ইসমাইলপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফুল ইসলাম সোহাগ পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার শিমু রেজা এমপি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি শ্যামনগরের ইসমাইলপুর এলাকার ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে স্থানীয় বাসিন্দা আব্দুল হালিমসহ কয়েকজনের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক এবং তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের গোমানতলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

যুবলীগ নেতার গ্রেপ্তার এবং সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।