1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
দক্ষিণ কামার বায়সায় এমপির টিআর বরাদ্দে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শ্যামনগরে তরুণ নেতা জিএম গোলাম মাহমুদ রাজুকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ কালিঞ্চীবাসীর যাতায়াতের একমাত্র সড়কে চরম ভোগান্তি,পাকাকরণের দাবি শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভা অসুস্থ জামায়াত নেতা ফয়সাল আহমেদকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ? গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ, দর্শক-অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

দক্ষিণ কামার বায়সায় এমপির টিআর বরাদ্দে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাঁশদহা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার বায়সা এলাকায় সংসদ সদস্যের টিআর (TR) বরাদ্দের অর্থায়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত থেকে মন্দিরের ছাদ ঢালাই কাজের সূচনা করেন ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী। অনুষ্ঠানে মন্দিরের সভাপতি শুকমার মন্ডল, সাধারণ সম্পাদকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মাওলানা রমযান আলী বলেন, “আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দেব। জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করব। একটি পয়সাও দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।”

মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ উন্নয়ন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।