1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে জমি বিরোধের জেরে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন কলারোয়ায় দাখিল মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ডিজি দপ্তরে আবেদন সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ দা দিয়ে তাঁর মা, চাচি ও চাচাতো ভাইকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত সমীরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন,অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে এবং তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।b

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।