1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ *সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ* কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী আশাশুনিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল। ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আট মুন্সিগঞ্জে স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে চান আব্দুল মজিদ

সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ

  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সুন্দরবনে জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানা সাতক্ষীরায় আটক হয়েছেন। তাকে শনাক্ত করার পর মিরাজুল নামে এক ব্যক্তি আইনের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকে সুন্দরবনের জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
এরই মধ্যে আজ সাতক্ষীরায় মিরাজুলের সামনে শাহিনুর সানা পড়লে তিনি তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তির পরিচয়:
নাম: শাহিনুর সানা
পিতা: মাওলা বক্স সানা
গ্রাম: দাতিনাখালী
ডাকঘর: বুড়িগোয়ালিনী
থানা: শ্যামনগর
জেলা: সাতক্ষীরা।
শাহিনুর সানার আটকের খবর ছড়িয়ে পড়লে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যুদের ভয়ে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেরা নানা ধরনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন।
উপকূলের জেলেদের প্রত্যাশা, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুন্দরবনে বনদস্যুদের নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। একই সঙ্গে সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য পাওয়া গেলে আরও তথ্য জানা যাবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।