1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী আশাশুনিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল। ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আট মুন্সিগঞ্জে স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে চান আব্দুল মজিদ ইউপি সদস্যের অভিজ্ঞতা নিয়ে আটুলিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ কামাল রমজাননগরে সুপেয় পানি সংকট নিরসন ও রাস্তা-ঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিতে চান আবির হাসান পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ কালিঞ্চীতে কমছে বাগদা চিংড়ি উৎপাদন ঘের বদলে ধান ও শাকসবজি চাষের দাবি স্থানীয়দের

কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

কথায় নয় কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই এমন অঙ্গীকার করেছেন সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল চারটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌর অডিটোরিয়ামে আয়োজিত সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার করেন।

সভায় সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ পাড়। বক্তব্য দেন আলী শাহীন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম হোসেন, সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান, সুধাংশু শেখর ও জামাল হোসেনসহ অন্যরা।

মৌমি কুইন সাথী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরও অটুট রাখতে চান তিনি। এলাকার মানুষের যেকোনো সমস্যা নির্দ্বিধায় তাঁকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন অন্যায় ও অসদুপায়ের কোনো প্রশ্রয় দেবেন না। এলাকার উন্নয়ন ও জনসেবায় আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।

নাগরিক সেবার বিষয়ে তিনি বলেন, দিন-রাত যেকোনো প্রয়োজনে এলাকাবাসী তাঁকে পাশে পাবেন। পৌরসভা, সরকারি হাসপাতাল, ক্লিনিক, থানা কিংবা অন্যান্য সরকারি দপ্তরে প্রয়োজনীয় সেবা পেতে সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি।

তিনি আরও বলেন ভোটের আগে তাঁকে যাচাই করে দেখার সুযোগ রয়েছে। গত দুই বছরে এলাকাবাসীর সঙ্গে তাঁর চলাফেরা ও আচরণ বিবেচনা করে তাঁকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা ও জনসেবার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।