1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে যুবলীগের ব্যানারে রাতে মশাল মিছিল সাতক্ষীরা সদরের ধুলিহরের চাঁদপুর মালির মোড়ে মারধরের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি সৌরভের সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত ২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বুড়িগোয়ালিনী প্রতিনিধি:

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ঘড়িকিনুন

গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের উপর নির্মম নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।