1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত ২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ *সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ* কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী আশাশুনিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল। ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা

গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥

সাতক্ষীরার শ্যামনগরে তাসলিমা খাতুন(৩৪) নামে এক গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করেছে তারই দেবর আব্দুর রহিম। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে। আহত গৃহবধু একই গ্রামের কারিমুল্লাহর স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কারিমুল্লাহ গাজী জানায় নামাজ আদায় করাকে কেন্দ্র করে বড় ছেলে তার ছোট ছেলে তানভীরকে শাসন করছিল। এসময় বড় ছেলের সাথে তার বাক-বিতন্ডার একপর্যায়ে আব্দুর রহিম লাঠি দিয়ে বড় ছেলেকে মারতে শুরু করে। একপর্যায়ে তার স্ত্রী সন্তানকে রক্ষার্থে এগিয়ে আসায় আব্দুর রহিম ঘেরার লাঠি তুলে তাকে মারধর করে। এসময় নাক ভেঙে পর্যাপ্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তিনি আরও জানান বিষয়টি তারা জরুরী পরিষেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে শ্যামনগর থানা পুলিশকে জানিয়েছেন। #

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।