1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

সুন্দরবনে শুরু হলো মৌসুমী মধু আহরণ

  • আপডেটের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ফয়সাল আহম্মেদ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর)॥

সুন্দরবনে পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মধু আহরণ কার্যক্রম। মঙ্গলবার (১ এপ্রিল) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মৌয়ালগণ বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মৌসুমের শুভ উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, সদস্য ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০০ কুইন্টাল এবং মোমের লক্ষ্যমাত্রা ৪০০ কুইন্টাল। প্রথম দিন বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৯টি করে পাশ সংগ্রহ করেছেন মৌয়ালরা। এদিন সকালে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করে।

মৌয়াল ফজলুল হক বলেন, “ঈদের পর আনন্দ নিয়ে মধু আহরণে যাচ্ছি, কিন্তু অবৈধভাবে মধু চুরির কারণে আশানুরূপ মধু পাবো কিনা জানি না। অল্প জায়গায় মধু আহরণ করে পরিবার ও মহাজনের চালান তোলা সম্ভব নয়। আমরা সরকারের কাছে অভয়ারণ্যগুলো উন্মুক্ত করার অনুরোধ জানাই, কারণ নির্দিষ্ট এলাকার বাইরে মধু আহরণ করতে না পারলে মধু নষ্ট হয়ে যায়।”

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, “পবিত্র ঈদুল ফিতরের কারণে এবার মধু আহরণের উৎসব জাঁকজমকপূর্ণ হয়নি, তবে সীমিত পরিসরে মৌয়ালদের পাশ প্রদান করা হয়েছে। মৌয়ালরা বৈধ পাশ নিয়েই সুন্দরবনে প্রবেশ করেছেন।”

তিনি আরও জানান, ২০২২-২৩ অর্থবছরে সুন্দরবন থেকে ১০২৩ কুইন্টাল মধু ও ৩০৬.৯০ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়। এসময় ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেন। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল ১২৩৫ কুইন্টাল মধু ও ৩৭০.৫০ কুইন্টাল মোম সংগ্রহ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।