1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর, সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান গাজী আব্দুর রউফ।

 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 

সম্মানিত অতিথি গাজী আব্দুর রউফ তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “মক্তব শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি যা ছোটবেলায় সন্তানদের জন্য পথের দিশা হিসেবে কাজ করে। শুধু মক্তবে পাঠিয়ে দায়িত্ব শেষ মনে করলে চলবে না, অভিভাবকদের উচিত তাদের প্রতি সবসময় নজর রাখা। আজকের সমাজের বাস্তবতা ও পরিবেশ বিবেচনায় আমাদের সকলের দায়িত্ব—শিশুদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং মানুষ হিসেবে গড়ে তোলা।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক আব্দুর সালাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা হাফিজুর রহমান এবং হাফেজ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা সবাই মাদ্রাসার অগ্রগতির জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

 

এসময় অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং উৎসর্গ সোসাইটি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।