1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এর আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিজ্ঞতা শোনেন।

রোগীদের সঙ্গে আলাপকালে মাওলানা আব্দুর রহমান বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে হবে। চিকিৎসা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, ডা. মিলন হোসেন, সাংবাদিক আবু কাউসারসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন ও খোঁজখবর নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়বদ্ধতা বাড়বে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।