1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাত্র শিবিরের উদ্যোগে শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

ছাত্র শিবিরের উদ্যোগে শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

কুরআন দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন কলেজে “কুরআন অলিম্পিয়াড-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মহসিন কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ সাইফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, কুরআনের আলোকে আদর্শ সমাজ গঠন ও নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ, শিক্ষানুরাগী আব্দুল্যাহ আল ফারুক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছিদ্দিকুল ইসলাম ( বকুল) সহ
বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াত, ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুরআন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।