1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ শ্যামনগরে সাংবাদিককের জমি দখল সহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকির অভিযোগ দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন সুপেয় পানির সংকট মোকাবিলায় শ্যামনগরে ৩১৭ পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক দিচ্ছে ইসলামিক রিলিফ ভূমি দস্যু,চাঁদাবাজ হাসু’র অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে শ্যামনগরে মানববন্ধন আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় মৎস্যচাষিদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় মৎস্যচাষিদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’–এর আওতায় বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডা. মাহমুদুল হক ও ডা. আপ্তাব উদ্দিন। এ ছাড়া তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষিদের মধ্যে মাছের পোনা, মাছের খাদ্য, ফলদ ও সবজির চারা এবং মাছ চাষে ব্যবহৃত অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষিদের আধুনিক মৎস্যচাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। দেশব্যাপী বাস্তবায়নাধীন এ প্রকল্পের অংশ হিসেবে তালায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষিরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবারের আমিষের চাহিদা পূরণ ও আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।