1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, অ্যাম্বুলেন্স ব্যবহারের একটি জরুরি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

জানা যায়, সোমবার রাতে তালা হাসপাতাল থেকে দুইজন মুমূর্ষু রোগী নিয়ে একটি সরকারি ও একটি ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহ ব্রিজ এলাকায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় রোগীদের জীবনঝুঁকি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপর অ্যাম্বুলেন্সের মাধ্যমে উভয় রোগীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এটি ছিল সম্পূর্ণ মানবিক উদ্যোগ।

এ ঘটনায় ডা. খালিদ হাসান নয়নকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তাদের ভাষ্য, একটি চক্র আংশিক তথ্য উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

ডা. খালিদ হাসান নয়ন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “দুটি অ্যাম্বুলেন্সেই মুমূর্ষু রোগী ছিল। একটি গাড়ি বিকল হয়ে পড়ায় রোগীদের জীবন রক্ষার স্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, এটি ছিল শুধুই মানবিক দায়িত্ব।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু অনলাইন মাধ্যম যাচাই ছাড়া তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে, যা তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহলের একাংশ বলছে, যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আস্থার সংকট তৈরি করতে পারে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।