1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে শ্রীকলস ৩নং ওয়ার্ড জামায়াতের লিফলেট বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আশাশুনি প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনি সদর ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টায় আশাশুনি ব্রিজ সংলগ্ন এলাকায় শ্রীকলস ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চলমান যাত্রী,পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং আসন্ন বিভাগীয় সমাবেশের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ,সহ-সেক্রেটারি এস এম শহিদুজ্জামান বাবলু, শ্রীকলস ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম,ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আব্দুল করিম,শ্রমিক নেতা রুহুল আমিন,আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান,আগামী ২০ জুন ২০২৬,শনিবার বেলা ২টায় খুলনায় অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা সাধারণ মানুষের অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন। কর্মসূচি চলাকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দাবির বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।