1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে বাজারের সেড ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে ১,৭০০ জনের মধ্যে নারকেলের চারা বিতরণ তালায় মৎস্যচাষিদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ দুর্যোগের উপর স্থায়ী আদেশাবলী (এসওডি) ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে শ্রীকলস ৩নং ওয়ার্ড জামায়াতের লিফলেট বিতরণ আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাত্র শিবিরের উদ্যোগে শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির

আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

আশাশুনি প্রতিনিধিঃ

কেন্দ্রীয় যুবদলের ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আশাশুনি উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আশাশুনি থানার প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে কর্মসূচি মুখরিত হয়ে ওঠে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম ছোট এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। তিনি তার বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার,গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,উপজেলা কৃষক দলের সভাপতি নুর ইসলাম মোড়ল,যুবদলের সিনিয়র যুগ সিনিয়র যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান আক্তার,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমাবেশে বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষক দল,শ্রমিক দল,তাঁতি দল ও তরুণ দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।